RECRUITING NOW নিয়োগ চলছে EXPLORE NAVY CAREERS নৌবাহিনীর নিয়োগ দেখুন
RECRUITING NOW নিয়োগ চলছে EXPLORE NAVY CAREERS নৌবাহিনীর নিয়োগ দেখুন
BNFWA organizes various social events such as guest night, cultural events, Pitha Utsab, Pohela Boishakh, Mehndi Festival, Basanta Utsab, New Year Celebrations and so on. It is the responsibility of all of us to improve and enrich ourselves and our family members by utilizing all the privileges offered by BNFWA. At present, the activities of this organisation have been greatly accelerated in the empowerment of women, care of manpower, development of merit, the morality of future generations and finally social and aesthetic values. It is our great expectation that this organisation will also contribute beyond the Bangladesh Navy's boundary in future.
Meetings of the Central Committee are usually held quarterly. Meetings of regional committees are held at least once a month. However, emergency meetings are convened at any moment. The regional Chairman issues detailed orders and directives with the approval of the Central Committee for the implementation of the objectives of the BNFWA.
বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের আয়োজন করে যেমন গেস্ট নাইট, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিঠা উৎসব, পহেলা বৈশাখ, মেহেন্দি উৎসব, বসন্ত উৎসব, নববর্ষ উদযাপন ইত্যাদি। বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ প্রদত্ত সকল সুযোগ-সুবিধাকে কাজে লাগিয়ে নৌপরিবারের সদস্যদের উন্নতি ও সমৃদ্ধ করা আমাদের সকলের দায়িত্ব। বর্তমানে নারীর ক্ষমতায়ন, জনশক্তি পরিচর্যা, মেধার বিকাশ, ভবিষ্যৎ প্রজন্মের নৈতিকতা এবং সবশেষে সামাজিক ও নান্দনিক মূল্যবোধে এই সংগঠনের কার্যক্রম ব্যাপকভাবে বেগবান হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ নৌবাহিনীর সীমানা ছাড়িয়ে এই সংস্থা অবদান রাখবে এটাই আমাদের বড় প্রত্যাশা।
বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ কেন্দ্রীয় কমিটির সভা সাধারণত ত্রৈমাসিক ভিত্তিতে অনুষ্ঠিত হয়। প্রতি মাসে অন্তত একবার আঞ্চলিক কমিটি সভা অনুষ্ঠিত হয়। তবে যেকোন মুহুর্তে জরুরি বৈঠক ডাকা হয়। আঞ্চলিক চেয়ারম্যানগণ সংঘের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় কমিটির অনুমোদন নিয়ে বিস্তারিত আদেশ ও নির্দেশনা জারি করেন।